ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির করার সময় সেনাবাহিনীর হাতে ছয়জন আটক হয়েছেন।
Podijeli na Eidoku
ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬
Foto: arhiva

এসময় চাঁদা দাবি করে না পেয়ে ট্রাকচালক ও চালকের সহযোগীকে মারধরও করেন তারা। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে সেনাবাহিনী একটি দল তাদের আটক করে।

 

ঘটনার সত্যতা করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক।

 

আটককৃতরা হলেন, জাহিদ হাসান (১৯), আব্দুল সমাদ (১৮), মোঃ সাত্তার (১৯), মোঃ ইব্রাহিম খলিল (২৩), মোঃ আলামিন (১৮) ও মোঃ রাশেদ আহমেদ (৩০)। তারা সবাই রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। তারা রানীশংকৈল উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাতে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় মালবাহী একটি ট্রাক আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। ট্রাকচালক ও চালকের সহযোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাদের মারধর করে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয়। পরে ট্রাকচালক গাড়ির মালিককে খবর দিলে তিনি বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল গিয়ে তাদের হাতেনাতে ধরে। পরে আটককৃতদের রানীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

 

এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক বলেন, ভোরতারে একটি মালবাহী ট্রাক আটক করে চাঁদা করার অভিযোগে ৬জনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তবে তাদের বিরুদ্ধে কেউ বাদী হয়ে মামলা করছেন না। পরে আমরা আদালতে চালান দিয়ে দিছি।

Komentari 0

Nema komentara

povezani članci

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Zločin ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Zločin ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Zločin চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 33 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Zločin মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Zločin কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Zločin শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Zločin মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views