ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির করার সময় সেনাবাহিনীর হাতে ছয়জন আটক হয়েছেন।
اشتراک‌گذاری در Eidok
ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬
عکس: گردآوری‌شده

এসময় চাঁদা দাবি করে না পেয়ে ট্রাকচালক ও চালকের সহযোগীকে মারধরও করেন তারা। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে সেনাবাহিনী একটি দল তাদের আটক করে।

 

ঘটনার সত্যতা করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক।

 

আটককৃতরা হলেন, জাহিদ হাসান (১৯), আব্দুল সমাদ (১৮), মোঃ সাত্তার (১৯), মোঃ ইব্রাহিম খলিল (২৩), মোঃ আলামিন (১৮) ও মোঃ রাশেদ আহমেদ (৩০)। তারা সবাই রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। তারা রানীশংকৈল উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাতে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় মালবাহী একটি ট্রাক আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। ট্রাকচালক ও চালকের সহযোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাদের মারধর করে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয়। পরে ট্রাকচালক গাড়ির মালিককে খবর দিলে তিনি বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল গিয়ে তাদের হাতেনাতে ধরে। পরে আটককৃতদের রানীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

 

এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক বলেন, ভোরতারে একটি মালবাহী ট্রাক আটক করে চাঁদা করার অভিযোগে ৬জনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তবে তাদের বিরুদ্ধে কেউ বাদী হয়ে মামলা করছেন না। পরে আমরা আদালতে চালান দিয়ে দিছি।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা جرم মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা جرم কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার جرم শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ جرم মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার جرم রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ جرم ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ جرم কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views