ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির করার সময় সেনাবাহিনীর হাতে ছয়জন আটক হয়েছেন।
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ৬
ছবি: সংগৃহীত

এসময় চাঁদা দাবি করে না পেয়ে ট্রাকচালক ও চালকের সহযোগীকে মারধরও করেন তারা। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে সেনাবাহিনী একটি দল তাদের আটক করে।

 

ঘটনার সত্যতা করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক।

 

আটককৃতরা হলেন, জাহিদ হাসান (১৯), আব্দুল সমাদ (১৮), মোঃ সাত্তার (১৯), মোঃ ইব্রাহিম খলিল (২৩), মোঃ আলামিন (১৮) ও মোঃ রাশেদ আহমেদ (৩০)। তারা সবাই রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। তারা রানীশংকৈল উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাতে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় মালবাহী একটি ট্রাক আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। ট্রাকচালক ও চালকের সহযোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাদের মারধর করে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয়। পরে ট্রাকচালক গাড়ির মালিককে খবর দিলে তিনি বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল গিয়ে তাদের হাতেনাতে ধরে। পরে আটককৃতদের রানীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

 

এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক বলেন, ভোরতারে একটি মালবাহী ট্রাক আটক করে চাঁদা করার অভিযোগে ৬জনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তবে তাদের বিরুদ্ধে কেউ বাদী হয়ে মামলা করছেন না। পরে আমরা আদালতে চালান দিয়ে দিছি।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جرم গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 84 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جرم নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جرم দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جرم দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جرم সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جرم ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جرم শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views