চট্টগ্রামের আনোয়ারা: বিলের মাঝেই মদের কারখানা, পুলিশের অভিযানে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা: বিলের মাঝেই মদের কারখানা, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি

****
Compartir en Eidok
চট্টগ্রামের আনোয়ারা: বিলের মাঝেই মদের কারখানা, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি
Foto: archivo

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়ায় বিলের মাঝে টিনসিটের ঘরের তৈরি হচ্ছিল দেশীয় মদ। শনিবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার মো. জাগির আহমেদের পুত্র মো. জামাল (৩৫) ও একই এলাকার মো. জানে আলমের পুত্র মো. পারভেজ (২৮)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানান পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। পুলিশ জানায়, অভিযানে ১১০ লিটার মদ ও ৫০০ লিটার মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে পরিত্যক্ত জমির মাঝখানে একটি টিনসিটের ঘরের মধ্যে তৈরি করছিল দেশীয় মদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ তৈরীর সরঞ্জামসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।'

তিনি আরও বলেন, রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Crimen চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 79 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Crimen সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 86 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Crimen মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 54 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crimen ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 65 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crimen ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 73 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crimen চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 46 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crimen মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 98 Views