চট্টগ্রামের আনোয়ারা: বিলের মাঝেই মদের কারখানা, পুলিশের অভিযানে… | আই নিউজ বিডি

চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা: বিলের মাঝেই মদের কারখানা, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি

****
اشتراک‌گذاری در Eidok
চট্টগ্রামের আনোয়ারা: বিলের মাঝেই মদের কারখানা, পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি
عکس: گردآوری‌شده

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়ায় বিলের মাঝে টিনসিটের ঘরের তৈরি হচ্ছিল দেশীয় মদ। শনিবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার মো. জাগির আহমেদের পুত্র মো. জামাল (৩৫) ও একই এলাকার মো. জানে আলমের পুত্র মো. পারভেজ (২৮)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানান পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। পুলিশ জানায়, অভিযানে ১১০ লিটার মদ ও ৫০০ লিটার মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে পরিত্যক্ত জমির মাঝখানে একটি টিনসিটের ঘরের মধ্যে তৈরি করছিল দেশীয় মদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ তৈরীর সরঞ্জামসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।'

তিনি আরও বলেন, রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা جرم মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 52 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা جرم কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 60 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার جرم শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 55 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ جرم মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 131 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার جرم রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 61 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ جرم ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 76 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ جرم কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 84 Views