নারী সহকর্মীকে অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ | আই নিউজ বিডি

নারী সহকর্মীকে অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ

ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপের একজন সাবেক কোচকে নারী সহকর্মীদের প্রতি যৌন অসদাচরণ ও অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে..
Chia sẻ lên Eidok
নারী সহকর্মীকে অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ
Ảnh: tư liệu

এই বিষয়টি নিশ্চিত করেছে স্বাধীনভাবে পরিচালিত ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল (সিডিপি)। তবে সেই কোচের ঝুঁকির কথার বিবেচনা করে তার নামটি প্রকাশ করেনি সংস্থাটি। 

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানায়, অভিযোক্ত কোচ ২০২৩ ও ২০২৪ সালে দুইজন নারী সহকর্মীকে অশ্লীল ছবি ও যৌণ ইঙ্গিতপূর্ণ ছবি পাঠান৷ সেইসাথে একজনকে ক্লাবের চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে চুমুও খাওয়ার চেষ্টা করেন তিনি। অভিযোগ শেষে জানা যায়, কোচ সেই নারীদের বিরুদ্ধে পাঁচটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। 

এই ঘটনা ঘটার পর সেই কোচকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে নয় মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়।  এর মধ্যে ছয় মাস আগেই কার্যকর ধরা হয়েছে, যখন তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়। বাকি তিন মাসের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে এক বছরের জন্য- কারণ তিনি দায় স্বীকার করেছেন, অনুশোচনা প্রকাশ করেছেন। 

ট্রাইবুনালের শুনানি অনুযায়ী, এক নারী সহকর্মীর সঙ্গে অভিযুক্ত কোচ ‘অপ্রাসঙ্গিক ও যৌনধর্মী বার্তা চালাচালি’ করতেন। ভুক্তভোগী বিরক্তি প্রকাশ করলে তিনি বার্তাচ্ছন্নতা বন্ধ করেন, তবে কয়েকদিন পর আবারও আপত্তিকর বার্তা পাঠান।

সংস্থা সিডিপি জানায়, অভিযুক্ত কোচ সরাসরি দায়িত্বশীল কোনো পদে না থাকলেও, তার বয়স ও পদমর্যাদার কারণে ভুক্তভোগীদের সঙ্গে স্পষ্ট ক্ষমতার ভারসাম্যহীনতা ছিল।

ডিসিপ্লিনারি ট্রাইবুনাল জানায়, অভিযুক্ত ব্যক্তি ইতোমধ্যে দীর্ঘদিন কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে গেছেন। তার মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং তিনি এখন কর্মক্ষেত্রের সীমারেখা, সামাজিক মাধ্যমের অপব্যবহার ও যৌন হয়রানির বিষয়ে আরও সচেতন ও সচেষ্ট হয়েছেন। 

অন্যদিকে ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বিবেচনা ও আখ্যা দিয়েছেন ক্রিকেট রেগুলেটরের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস হাওয়ার্ড। তিনি বলেন, ক্রিকেট থেকে যৌন অসদাচরণ দূর করা আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা অভিযোগকারীদের সাহসের প্রশংসা করি।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট Tin Tức Thể Thao সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 84 Views জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে Tin Tức Thể Thao জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 47 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট Tin Tức Thể Thao ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 54 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Tin Tức Thể Thao নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 85 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Tin Tức Thể Thao শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 119 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Tin Tức Thể Thao শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 143 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Tin Tức Thể Thao অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 131 Views