সোমবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটায় সদরপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু এবং সদরপুর ক্রীড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কেএম আবু সাঈদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে ওঠে।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো অনির্বাণ যুব সংঘ বড় কাজলী, মৌলভীর চর স্পোর্টিং ক্লাব, নগরকান্দা ক্লাব, ভাঙ্গা ক্লাব, চাঁদহাট যুব কল্যাণ সমিতি, বি-বাড়িয়া স্পোর্টিং ক্লাব, চরভদ্রাসন ক্লাব ও চর মুকডুবা ক্লাব।
উদ্বোধনী দিনে অনির্বাণ যুব সংঘ বড় কাজলী ও মৌলভীর চর স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হয়। এতে অনির্বাণ যুব সংঘ বড় কাজলী জয়লাভ করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে সদরপুর হল-মাঠ যুব সংঘ।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0