সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট | আই নিউজ বিডি

সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ভলিবলের চর্চা বাড়ানোর লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে দুই দিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে।..
分享到 Eidok
সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট
图片:来源收集

সোমবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটায় সদরপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু এবং সদরপুর ক্রীড়া কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কেএম আবু সাঈদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে ওঠে।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো অনির্বাণ যুব সংঘ বড় কাজলী, মৌলভীর চর স্পোর্টিং ক্লাব, নগরকান্দা ক্লাব, ভাঙ্গা ক্লাব, চাঁদহাট যুব কল্যাণ সমিতি, বি-বাড়িয়া স্পোর্টিং ক্লাব, চরভদ্রাসন ক্লাব ও চর মুকডুবা ক্লাব।
উদ্বোধনী দিনে অনির্বাণ যুব সংঘ বড় কাজলী ও মৌলভীর চর স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হয়। এতে অনির্বাণ যুব সংঘ বড় কাজলী জয়লাভ করে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে সদরপুর হল-মাঠ যুব সংঘ।

注释 0

没有找到评论

相关文章

জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 体育新闻 জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 46 Views ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 体育新闻 ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 46 Views নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 体育新闻 নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 84 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 体育新闻 শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 119 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 体育新闻 শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 142 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 体育新闻 অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 131 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 体育新闻 শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 103 Views