এই বিষয়টি নিশ্চিত করেছে স্বাধীনভাবে পরিচালিত ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল (সিডিপি)। তবে সেই কোচের ঝুঁকির কথার বিবেচনা করে তার নামটি প্রকাশ করেনি সংস্থাটি।
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানায়, অভিযোক্ত কোচ ২০২৩ ও ২০২৪ সালে দুইজন নারী সহকর্মীকে অশ্লীল ছবি ও যৌণ ইঙ্গিতপূর্ণ ছবি পাঠান৷ সেইসাথে একজনকে ক্লাবের চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে চুমুও খাওয়ার চেষ্টা করেন তিনি। অভিযোগ শেষে জানা যায়, কোচ সেই নারীদের বিরুদ্ধে পাঁচটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
এই ঘটনা ঘটার পর সেই কোচকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে নয় মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে ছয় মাস আগেই কার্যকর ধরা হয়েছে, যখন তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়। বাকি তিন মাসের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে এক বছরের জন্য- কারণ তিনি দায় স্বীকার করেছেন, অনুশোচনা প্রকাশ করেছেন।
ট্রাইবুনালের শুনানি অনুযায়ী, এক নারী সহকর্মীর সঙ্গে অভিযুক্ত কোচ ‘অপ্রাসঙ্গিক ও যৌনধর্মী বার্তা চালাচালি’ করতেন। ভুক্তভোগী বিরক্তি প্রকাশ করলে তিনি বার্তাচ্ছন্নতা বন্ধ করেন, তবে কয়েকদিন পর আবারও আপত্তিকর বার্তা পাঠান।
সংস্থা সিডিপি জানায়, অভিযুক্ত কোচ সরাসরি দায়িত্বশীল কোনো পদে না থাকলেও, তার বয়স ও পদমর্যাদার কারণে ভুক্তভোগীদের সঙ্গে স্পষ্ট ক্ষমতার ভারসাম্যহীনতা ছিল।
ডিসিপ্লিনারি ট্রাইবুনাল জানায়, অভিযুক্ত ব্যক্তি ইতোমধ্যে দীর্ঘদিন কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে গেছেন। তার মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং তিনি এখন কর্মক্ষেত্রের সীমারেখা, সামাজিক মাধ্যমের অপব্যবহার ও যৌন হয়রানির বিষয়ে আরও সচেতন ও সচেষ্ট হয়েছেন।
অন্যদিকে ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বিবেচনা ও আখ্যা দিয়েছেন ক্রিকেট রেগুলেটরের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস হাওয়ার্ড। তিনি বলেন, ক্রিকেট থেকে যৌন অসদাচরণ দূর করা আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা অভিযোগকারীদের সাহসের প্রশংসা করি।
App „Eye News BD“
Bemerkungen 0