মেয়ের বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু | আই নিউজ বিডি

মেয়ের বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

মেয়ের বিয়ের প্রস্তুতির মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মা। রোববার সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।..
שיתוף ב-Eidok
মেয়ের বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু
צילום: ארכיון

নিহত আরতি সরকার ছিলেন কলেজছাত্রী স্বর্ণা সরকারের মা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এক পরিবারে স্বর্ণার বিয়ে ঠিক হয়। রোববার রাত ৯টায় হবিগঞ্জ শহরের কালিবাড়িতে ছিল বিয়ের মূল আনুষ্ঠানিকতা।

বিয়ের বাড়িতে তখন উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন ভিড় করেছিলেন আনন্দ ভাগাভাগি করতে। বৃষ্টির পাশাপাশি চলছিল বিদ্যুতের আসা-যাওয়ার খেলা।

সন্ধ্যা ৬টার দিকে আরতি সরকার ঘর পরিষ্কারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে আসলে অসাবধানতাবশত ঘরের দরজার পাশে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা  দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে মেয়েকে তাৎক্ষণিকভাবে মায়ের মৃত্যুর খবর জানানো হয়নি। বরং বলা হয়, তার মা সুস্থ আছেন। এই আশ্বাসের মধ্যেই রাত ৯টায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ ঘটনার পর বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। এলাকাজুড়ে নেমে আসে বিষাদের ছায়া।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত חדשות המחוז পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 64 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? חדשות המחוז ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ חדשות המחוז দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 81 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। חדשות המחוז চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা חדשות המחוז নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা חדשות המחוז নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী חדשות המחוז লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views