মেয়ের বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু | আই নিউজ বিডি

মেয়ের বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

মেয়ের বিয়ের প্রস্তুতির মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মা। রোববার সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।..
Bagikan di Eidok
মেয়ের বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু
Foto: dikumpulkan

নিহত আরতি সরকার ছিলেন কলেজছাত্রী স্বর্ণা সরকারের মা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এক পরিবারে স্বর্ণার বিয়ে ঠিক হয়। রোববার রাত ৯টায় হবিগঞ্জ শহরের কালিবাড়িতে ছিল বিয়ের মূল আনুষ্ঠানিকতা।

বিয়ের বাড়িতে তখন উৎসবমুখর পরিবেশ। আত্মীয়স্বজন ভিড় করেছিলেন আনন্দ ভাগাভাগি করতে। বৃষ্টির পাশাপাশি চলছিল বিদ্যুতের আসা-যাওয়ার খেলা।

সন্ধ্যা ৬টার দিকে আরতি সরকার ঘর পরিষ্কারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে আসলে অসাবধানতাবশত ঘরের দরজার পাশে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা  দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে মেয়েকে তাৎক্ষণিকভাবে মায়ের মৃত্যুর খবর জানানো হয়নি। বরং বলা হয়, তার মা সুস্থ আছেন। এই আশ্বাসের মধ্যেই রাত ৯টায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ ঘটনার পর বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। এলাকাজুড়ে নেমে আসে বিষাদের ছায়া।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ Berita Kabupaten খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ 4 Views খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী Berita Kabupaten খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 49 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন Berita Kabupaten মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 38 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Berita Kabupaten গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Berita Kabupaten কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Berita Kabupaten কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 86 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Berita Kabupaten সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 144 Views