ঝালকাঠির রাজাপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে নির্যাতন অভিযুক্ত গ্রেফতার।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঝালকাঠির রাজাপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে নির্যাতন অভিযুক্ত গ্রেফতার।..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির রাজাপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে নির্যাতন অভিযুক্ত গ্রেফতার।..
ঝালকাঠির রাজাপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে নির্যাতন অভিযুক্ত গ্রেফতার।..
ছবি: সংগৃহীত
****

রাজাপুরে স্কুলছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত রেজাউল হাওলাদারকে  গ্রেপ্তার করেছেন পুলিশ। 


ঝালকাঠির রাজাপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক নিজ বাড়িতে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে রেজাউল হাওলাদার (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  সাতুরিয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী সোমবার (২৯ জুলাই) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার শিশুটিকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।

পরবর্তীতে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাজাপুর থানা পুলিশ  জানায়, অভিযুক্ত রেজাউল হাওলাদারকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator