‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান | আই নিউজ বিডি

‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম নতুন দুই মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা ‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ স্লোগান দিয়েছেন।..
Share on Eidok
‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান
Photo: collected

ঢাকা, ২৪ জুলাই:
আশুলিয়া থানায় দায়ের হওয়া দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও খ্যাতিমান সংগীতশিল্পী মমতাজ বেগমকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে হাজিরের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মমতাজকে আনা হয়। তবে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে তৈরি হয় উত্তেজনাকর পরিবেশ। উপস্থিত জনতা মমতাজের বিখ্যাত গান ‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ স্লোগান হিসেবে ব্যবহার করে চিৎকার করতে থাকে। পরিস্থিতির বিব্রতকর রূপ নিলে মমতাজ মাথা নিচু করে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

মমতাজ বেগমকে আশুলিয়া থানার দুটি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে—একটি ফরহাদ হোসেন হত্যা চেষ্টার অভিযোগে এবং অপরটি মনিরুজ্জামান হত্যা মামলায়। ফরহাদ হোসেন গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরে তিনি নিজেই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, গত বছরের ৫ আগস্ট একই আন্দোলন চলাকালে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের স্ত্রী সাজেদা পারভীন চলতি বছরের ৬ জুন মামলা দায়ের করেন।

এর আগে চলতি বছরের ১৩ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মমতাজ বেগমকে গ্রেফতার করে। এরপর তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন শ্রোতাদের হৃদয় জুড়ে থাকলেও, রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার পর সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন মমতাজ বেগম। আদালত প্রাঙ্গণে তার গানকে বিদ্রুপস্বরূপ স্লোগান হিসেবে ব্যবহারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

Comments 0

No comments found

Related News Articles

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Law-Court সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Law-Court শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Law-Court তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 40 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Law-Court তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Law-Court নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Law-Court আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Law-Court খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views