‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান | আই নিউজ বিডি

‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম নতুন দুই মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা ‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ স্লোগান দিয়েছেন।..
Eidok-এ শেয়ার
‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ জুলাই:
আশুলিয়া থানায় দায়ের হওয়া দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও খ্যাতিমান সংগীতশিল্পী মমতাজ বেগমকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে হাজিরের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মমতাজকে আনা হয়। তবে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে তৈরি হয় উত্তেজনাকর পরিবেশ। উপস্থিত জনতা মমতাজের বিখ্যাত গান ‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ স্লোগান হিসেবে ব্যবহার করে চিৎকার করতে থাকে। পরিস্থিতির বিব্রতকর রূপ নিলে মমতাজ মাথা নিচু করে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

মমতাজ বেগমকে আশুলিয়া থানার দুটি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে—একটি ফরহাদ হোসেন হত্যা চেষ্টার অভিযোগে এবং অপরটি মনিরুজ্জামান হত্যা মামলায়। ফরহাদ হোসেন গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরে তিনি নিজেই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, গত বছরের ৫ আগস্ট একই আন্দোলন চলাকালে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের স্ত্রী সাজেদা পারভীন চলতি বছরের ৬ জুন মামলা দায়ের করেন।

এর আগে চলতি বছরের ১৩ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মমতাজ বেগমকে গ্রেফতার করে। এরপর তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন শ্রোতাদের হৃদয় জুড়ে থাকলেও, রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার পর সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন মমতাজ বেগম। আদালত প্রাঙ্গণে তার গানকে বিদ্রুপস্বরূপ স্লোগান হিসেবে ব্যবহারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-裁判所 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 44 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 法律-裁判所 ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 43 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 法律-裁判所 তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 法律-裁判所 বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 52 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 法律-裁判所 এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 77 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 法律-裁判所 কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 75 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 法律-裁判所 দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 113 Views