‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান | আই নিউজ বিডি

‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম নতুন দুই মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা ‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ স্লোগান দিয়েছেন।..
Eidok-এ শেয়ার
‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ , আদালত প্রাঙ্গণে জনতার স্লোগান
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ জুলাই:
আশুলিয়া থানায় দায়ের হওয়া দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও খ্যাতিমান সংগীতশিল্পী মমতাজ বেগমকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে হাজিরের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মমতাজকে আনা হয়। তবে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে তৈরি হয় উত্তেজনাকর পরিবেশ। উপস্থিত জনতা মমতাজের বিখ্যাত গান ‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়’ স্লোগান হিসেবে ব্যবহার করে চিৎকার করতে থাকে। পরিস্থিতির বিব্রতকর রূপ নিলে মমতাজ মাথা নিচু করে দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

মমতাজ বেগমকে আশুলিয়া থানার দুটি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে—একটি ফরহাদ হোসেন হত্যা চেষ্টার অভিযোগে এবং অপরটি মনিরুজ্জামান হত্যা মামলায়। ফরহাদ হোসেন গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরে তিনি নিজেই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, গত বছরের ৫ আগস্ট একই আন্দোলন চলাকালে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের স্ত্রী সাজেদা পারভীন চলতি বছরের ৬ জুন মামলা দায়ের করেন।

এর আগে চলতি বছরের ১৩ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মমতাজ বেগমকে গ্রেফতার করে। এরপর তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন শ্রোতাদের হৃদয় জুড়ে থাকলেও, রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার পর সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন মমতাজ বেগম। আদালত প্রাঙ্গণে তার গানকে বিদ্রুপস্বরূপ স্লোগান হিসেবে ব্যবহারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Закон-Суд তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 58 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Закон-Суд নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Закон-Суд আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Закон-Суд খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Закон-Суд শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 31 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Закон-Суд ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 77 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Закон-Суд প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views