যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে… | আই নিউজ বিডি

যশোর

যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে আবু বক্কারের মৃত্যু

✍️রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত আবু বক্কার (৫৩) স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থল থেক..
Del på Eidok
যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে আবু বক্কারের মৃত্যু
Foto: arkiv

 

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে নির্মম পিটুনিতে আবু বক্কার (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু বক্কার মৃত হোসেন কবিরাজের ছেলে।

প্রতিবেশীরা জানান, সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আবু বক্কার একই এলাকার নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী’র কাছে মুরগি বিক্রয়ের বাকি টাকা চাইতে গেলে, তাদের বাড়িতেই তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের ভাষ্যমতে, পুরোনো দেনা-পাওনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Distriktsnyheder পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Distriktsnyheder ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Distriktsnyheder দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Distriktsnyheder চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheder নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheder নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Distriktsnyheder লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views