যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে… | আই নিউজ বিডি

যশোর

যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে আবু বক্কারের মৃত্যু

✍️রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত আবু বক্কার (৫৩) স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থল থেক..
Condividi su Eidok
যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে আবু বক্কারের মৃত্যু
Foto: archivio

 

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে নির্মম পিটুনিতে আবু বক্কার (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু বক্কার মৃত হোসেন কবিরাজের ছেলে।

প্রতিবেশীরা জানান, সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আবু বক্কার একই এলাকার নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী’র কাছে মুরগি বিক্রয়ের বাকি টাকা চাইতে গেলে, তাদের বাড়িতেই তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের ভাষ্যমতে, পুরোনো দেনা-পাওনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notizie del distretto সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 44 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 72 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views