যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে… | আই নিউজ বিডি

যশোর

যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে আবু বক্কারের মৃত্যু

✍️রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত আবু বক্কার (৫৩) স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থল থেক..
Eidok-এ শেয়ার
যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে স্বামী-স্ত্রীর লাঠির আঘাতে আবু বক্কারের মৃত্যু
ছবি: সংগৃহীত

 

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে নির্মম পিটুনিতে আবু বক্কার (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু বক্কার মৃত হোসেন কবিরাজের ছেলে।

প্রতিবেশীরা জানান, সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আবু বক্কার একই এলাকার নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী’র কাছে মুরগি বিক্রয়ের বাকি টাকা চাইতে গেলে, তাদের বাড়িতেই তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের ভাষ্যমতে, পুরোনো দেনা-পাওনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 84 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 66 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 60 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 67 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 44 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 56 Views