নেত্রকোনায় শশুরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা: এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্ত।...... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনায় শশুরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা: এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্ত।......

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
নেত্রকোনায় শশুরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা: এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্ত।......
নেত্রকোনায় শশুরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা: এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্ত।......
ছবি: সংগৃহীত
নেত্রকোনায় ৬৫ বছর বয়সী হাশর আলীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলার অভিযোগ তুলেছে তার ছেলের স্ত্রী। এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।......

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ২নং হোগলা ইউনিয়নের পূর্ব-বিকুনিয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে পারিবারিক বিরোধ। ৬৫ বছর বয়সী বৃদ্ধ মোঃ পশর আলী তার ছোট ছেলে ও ছেলের বউয়ের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত ছোট ছেলে আকিকুল ইসলাম (৩৮) বর্তমানে বাহরাইন প্রবাসী, তবে তার স্ত্রী মোসাঃ শেফালী আক্তার (৩৫) শশুরের উপর একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি শেফালী আক্তার তার শশুর হাশর আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন, যা এলাকাবাসীর চোখে স্পষ্ট মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এই বিষয়ে অভিযুক্ত শেফালী সাথে কথা বলতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাশর আলীর বড় ছেলে ঢাকায় অবস্থান করায় শশুর একা থাকেন বাড়িতে। এই সুযোগে ছেলের বউ শেফালী প্রভাব খাটিয়ে তার উপর চাপ সৃষ্টি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, “শেফালী কারো কথাই শোনে না। খালি বাড়ি পেয়ে সে প্রায়ই হাশর আলীর উপর অত্যাচার করে। এমনকি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও চেষ্টা করেছে।” 

অন্য আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, “একজন বৃদ্ধ বাবার বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ খুবই লজ্জাজনক। এটি পরিবারের মর্যাদা ধ্বংসের শামিল।” 

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। তাদের দাবী, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ পাবে এবং বৃদ্ধ পিতা যেন নিজের ঘরে নিরাপদে থাকতে পারেন। 

এমডি এম.আর উজ্জ্বল, পূর্বধলা, নেত্রকোনা।  তারিখ: ১১ জুলাই ২০২৫।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator