উত্তর জেলা ছাত্রদলে পদ পেলেন সাঈদ হোসেন মাসুদ

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
উত্তর জেলা ছাত্রদলে পদ পেলেন সাঈদ হোসেন মাসুদ
উত্তর জেলা ছাত্রদলে পদ পেলেন সাঈদ হোসেন মাসুদ
ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় সাঈদ হোসেন মাসুদ সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে এ পদে নির্বাচি..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এ কমিটিতে সভাপতি হিসেবে তকিবুল হাসান চৌধুরী তকি এবং সাধারণ সম্পাদক হিসেবে সরোয়ার হাসান রুবেল দায়িত্ব পেয়েছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

পূর্ণাঙ্গ কমিটিতে রাঙ্গুনিয়ার ছাত্রনেতা সাঈদ হোসেন মাসুদ সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ায় উপজেলা ও স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় সাঈদ হোসেন মাসুদ সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে এ পদে নির্বাচিত হয়েছেন বলে নেতাকর্মীরা মনে করছেন।

পদ লাভের প্রতিক্রিয়ায় সাঈদ হোসেন মাসুদ বলেন, “দলের শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো, মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখবো এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমান যে সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

এদিকে, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

نظری یافت نشد


News Card Generator