ওমরাহ যাত্রা উপলক্ষে পারভেজ ভাইয়ের বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিল
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রার প্রাক্কালে নোয়াগাঁও যুবদল নেতা পারভেজ ভাইয়ের বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কুলিয়ারচর উপজেলা পৌর শাখা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা পারভেজ ভাই ও তার মায়ের সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং সফলভাবে ওমরাহ পালন কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পাশাপাশি তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় এই সফরের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা বলেন, পবিত্র ওমরাহ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পারভেজ ভাই ও তার মা যেন সুষ্ঠুভাবে ওমরাহ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।
দোয়া ও মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।