জামিনে মুক্তি পেলেও মুক্তি মিললনা আ.লীগ নেতা সিরাজুল হকের। জেল গেটে আটক।..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
জামিনে মুক্তি পেলেও মুক্তি মিললনা আ.লীগ নেতা সিরাজুল হকের। জেল গেটে আটক।..
জামিনে মুক্তি পেলেও মুক্তি মিললনা আ.লীগ নেতা সিরাজুল হকের। জেল গেটে আটক।..
শুক্রবার সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভের পর মো: সিরাজুল হক খন্দকার তৃতীয়বারের মতো জেলগেট থেকেই আটক হয়েছেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের  একটি দল তাকে আটক করে নিয়ে যায়।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

জামিনে মুক্তি পেলেও মুক্তি মিললনা আ.লীগ নেতা সিরাজুল হকের। জেল গেটে আটক।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

লালমনিরহাট প্রতিনিধি:

শুক্রবার সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভের পর মো: সিরাজুল হক খন্দকার তৃতীয়বারের মতো জেলগেট থেকেই আটক হয়েছেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের  একটি দল তাকে আটক করে নিয়ে যায়। মো: সিরাজুল হক খন্দকার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ।

গত ২৫ মে প্রথমবার জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেটেই তাকে আটক করে ডিবি পুলিশ। পরে ২০২৩ সালে লালমনিরহাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এরপর দ্বিতীয়বার জামিনে মুক্তি পাওয়ার পরও জেলগেট থেকে তাকে আটক করে ডিবি। পরে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ আজ সকালে তৃতীয়বারের মতো জামিনে মুক্তি লাভের পরও জেলগেট থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। তবে এবার কোন মামলায় তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

জানা গেছে, ২০২৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশেষ অভিযানে গ্রেফতার হওয়ার পর এক বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন সিরাজুল হক। পরবর্তীতে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে জামিন লাভ করলেও প্রতিবারই নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরপর তিনবার জামিন লাভের পরও জেলগেট থেকে পুনরায় আটকের ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator