ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক কমিটিতে পদত্যাগের হিড়িক: এবার সরে দাঁড়ালেন মারিয়া আক্তার..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক কমিটিতে পদত্যাগের হিড়িক: এবার সরে দাঁড়ালেন মারিয়া আক্তার..
ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক কমিটিতে পদত্যাগের হিড়িক: এবার সরে দাঁড়ালেন মারিয়া আক্তার..
ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন ‘জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক’ মারিয়া আক্তার। ব্যক্তিগত কারণ দর্শিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

মোঃ ইমরান মুন্সি

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন ‘জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক’ মারিয়া আক্তার। ব্যক্তিগত কারণ দর্শিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

​শনিবার (২০ জুন) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক বার্তার মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

​ফেসবুকে দেওয়া ওই বার্তায় মারিয়া আক্তার উল্লেখ করেন, একান্তই ব্যক্তিগত কারণে তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি তার দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সবার জন্য শুভকামনা জানান।

​এর আগে, সংগঠনের জেলা আহবায়ক মান্না ইসলামও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দুই শীর্ষ নেতার এমন পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও জনমনে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। সংগঠনটির অভ্যন্তরীণ অস্থিরতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

​এ বিষয়ে ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator