close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

উল্লাপাড়ায় নির্বাচনী সভায় ৬ টি আসনে ধানের শীষের বিজয়ের আহ্বান..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ৫ নম্বর মোহনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুজা ও কালিয়াকৈড় এলাকায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. আকবর আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. আকবর আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত হলে উল্লাপাড়ার যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে সিরাজগঞ্জের ছয়টি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি সবাইকে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে রাজনীতি করে আসছে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম. এ. লতিফ, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দিন ও মো. মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও গণসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

没有找到评论


News Card Generator