তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাজী ইয়াছিন

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

মন্ত্রীর জন্য আহ্বান করে হাজি ইয়াছিনকে মূল্যায়ন করলেন তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে। হাজী ইয়াছিনের একাধিক ঘনিষ্ঠ সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন।


এদিন দুপুরের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে।

হাজী ইয়াছিন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজপথে লাগাতার আন্দোলন করেন। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনে (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি করপোরেশন) নিজের মনোনয়ন জমা দেন।

পরবর্তীকালে, দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে তার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন। তবে তিনি টেকনোক্র্যাট কোটায় কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও তার একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, তাকে কৃষিমন্ত্রী দেওয়া হতে পারে। নির্বাচনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, আমিনুর রশিদ ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি আসনের নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব পালন করার। তার নেতৃত্বের কারণে কুমিল্লায় বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে।

১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে হাজি আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি কুমিল্লা কোতয়ালী থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ কৃষি বিষয়ক সম্পাদক হন। পরবর্তীকালে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন। ২০২২ সালের ৩০ মে হাজি ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator