close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তারেক রহমানকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানালেন সারজিস আলম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা।..

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন। তারেক রহমানের এই উদ্যোগকে তিনি রাজনীতিতে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা’ হিসেবে অভিহিত করেছেন।

সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরোনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।"

প্রসঙ্গত, আজ (রোববার) সন্ধ্যায় ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসভবনে তারেক রহমানের এই সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি বাড়াতে তার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator