সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনি মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকেল একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় একজন হৃদরোগে আক্রান্ত হন ও অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।শোক প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, নিহতদের পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন কাফনের সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।



















