close

লাইক দিন পয়েন্ট জিতুন!

টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে।..

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনি মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকেল একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় একজন হৃদরোগে আক্রান্ত হন ও অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।শোক প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, নিহতদের পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন কাফনের সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator