close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

স্কুলছাত্র তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাত বছর বয়সী স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ১১ ফেব্রুয়ারি সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা নরসিংহপাড়ার বাবুল আকতারের সরিষাক্ষেতে তামীমের মরদেহ উদ্ধার করেন। মরদেহের গলায় রশি প্যাঁচানো ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের পিতা সোলেমান ফকির বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামীমকে হত্যা করার কথা স্বীকার করেন।

তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।

没有找到评论


News Card Generator