close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে টেলিযোগাযোগ খাতে নতুন মাত্রা যোগ করেছে RYZE SIM

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেটের বিপরীতে ব্রাইট হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত এম এস নর্দান কনস্ট্রাকশনস কার্যালয়ে এ ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন করা হয়।....

সিরাজগঞ্জে টেলিযোগাযোগ খাতে নতুন মাত্রা যোগ করেছে RYZE SIM। জেলার গ্রাহকদের উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে RYZE SIM-এর ডিস্ট্রিবিউশন হাউজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেটের বিপরীতে ব্রাইট হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত এম এস নর্দান কনস্ট্রাকশনস কার্যালয়ে এ ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পরিবেশক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে ডিস্ট্রিবিউশন হাউজের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জে RYZE SIM-এর ডিস্ট্রিবিউশন কার্যক্রম চালু হওয়ায় জেলার পাশাপাশি আশপাশের এলাকার গ্রাহকরা আধুনিক ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।

অনুষ্ঠানে এম এস নর্দান কনস্ট্রাকশনস-এর স্বত্বাধিকারী মো. সোহেল রানা বলেন, “সিরাজগঞ্জ জেলার জন্য RYZE SIM-এর অনুমোদিত ডিস্ট্রিবিউশন হাউজ হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের কাছে দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া। স্বচ্ছতা, সেবার মান ও ব্যবসায়িক নৈতিকতা বজায় রেখে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, এই ডিস্ট্রিবিউশন হাউজের মাধ্যমে স্থানীয় ডিলার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে RYZE SIM-এর সেবা আরও বিস্তৃত করা হবে, যা সামগ্রিকভাবে জেলার টেলিযোগাযোগ খাতকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আনন্দঘন পরিবেশ ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator