শেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

A M Abdul Wadud avatar   
A M Abdul Wadud
শেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।..

শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

নিহতরা হলেন নকলা উপজেলার টালকি ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছমির উদ্দিন (৫৫) এবং নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হাজেরা বেগম (৪৫)।

সূত্র জানায়, হাজেরা বেগম দুপুর দেড়টার দিকে তার নাতনিকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে মানিককুড়া গ্রামের হাজীমোড় এলাকায় বজ্রপাতে মারা যান। অন্যদিকে , শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা ও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুর দিকে আকাশ মেঘলা ও ভারি বৃষ্টির কারনে মাঠে চড়ানো গরু আনতে যান সমু। এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সাথে সাথে ছমির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টালকি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন বদ্দি বলেন, আমার প্রতিবেশী সমু বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে দুপুরে বজ্রপাতে নিহত হন। তার জানাযার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন ছমির উদ্দিন বজ্রপাতের শব্দে স্ট্রোক করে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

Walang nakitang komento


News Card Generator