সদর হাসপাতালের সামনে গাছ উপড়ে পড়ে সড়ক অবরোধ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের..

Mia Shaykat avatar   
Mia Shaykat
সদর হাসপাতালের সামনে গাছ উপড়ে পড়ে সড়ক অবরোধ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের..
সদর হাসপাতালের সামনে গাছ উপড়ে পড়ে সড়ক অবরোধ, অল্পের জন্য রক্ষা যাত্রীদের..
মো: সৈকত হাসান, ফরিদপুর।

ফরিদপুর শহরের সদর হাসপাতালের সামনে সড়কের ওপর একটি বড় মেহগনি গাছ উপড়ে পড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে আকস্মিক এ ঘটনায় কয়েকজন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গাছটি সড়কের ওপর ভেঙে পড়লে ওই সময় চলাচলরত তিনটি অটোরিকশা গাছের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আগে একটি পুরোনো দেয়াল ছিল, যা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভেঙে ফেলা হয়। পরে সেখানে নতুন দেয়াল নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণকাজের সময় গাছের গোড়ার চারপাশের মাটি সরিয়ে নেওয়ায় গাছটি দুর্বল হয়ে পড়ে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কাজ চলাকালীন সময়েই গাছটি উপড়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া জানান, সকালে যাত্রী নিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাছটি তাদের অটোরিকশার ওপর পড়ে যায়। এতে যানবাহনের ক্ষতি হলেও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনার পর নগরীর ব্যস্ত সড়কের পাশে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলো নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Geen reacties gevonden


News Card Generator