কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

M Obaydullah Al Mahmudi avatar   
M Obaydullah Al Mahmudi
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
কাশিয়ানী (গোপালগঞ্জ), ১০ জুন: গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।..

কাশিয়ানী (গোপালগঞ্জ), ১০ জুন: গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

বুধবার (১০ জুন) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে ঢাকা-বেনাপোল ও রাজশাহী-গোপালগঞ্জ রেলপথের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামনা বেগম কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী। তিনি পিংগলিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে স্বজনদের হেফাজতে রাখা হয়েছে।

 

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments found


News Card Generator