close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাতের আঁধারে ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ করায় সাংবাদিক টিটুকে রক্তাক্ত করেছে জামাত স*ন্ত্রাসীরা..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
রাতের আঁধারে ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ করায় সাংবাদিক টিটুকে রক্তাক্ত করেছে জামাত স*ন্ত্রাসীরা..

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারার দৃশ্য ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক টিটু। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে জয়াগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাহুতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই কেন্দ্রে একদল দুর্বৃত্ত ব্যালট পেপারে সিল মারছিল। খবর পেয়ে সাংবাদিক টিটু ঘটনাস্থলে গিয়ে সেই দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করতে শুরু করেন।

এ সময় সিল মারার দৃশ্য ধরা পড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে জামায়াত সংশ্লিষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে এবং তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত সাংবাদিক টিটুকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সোনাইমুড়ী থানা পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Nenhum comentário encontrado


News Card Generator