close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি।..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা, ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি।..

স্বাধীনতার ৫৪ বছরে তাদেরকে ১১ বার এমপি দিয়েছে তারা মাদারীপুর সদর উপজেলাকে
যতো উন্নয়ন করেছে তার এক ভাগও রাজৈরে করেনি রাজৈর কে সতিনের দৃষ্টিতে দেখেছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর ২ সংসদীয় আসনের হরিণ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের লক্ষ্যের বাজারে হরিণ প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ কালে ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলছে তারা মামলা বানিজ্য করে অনেক টাকা কামিয়েছে সেই টাকায় নির্বাচন করছে আর আমি আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে নির্বাচন করছি। 
ডক্টর সাঈদ আনসারী আরো বলেন, আমি নির্বাচিত হলে আমার দ্বারা কারো কোন ক্ষতি হবে না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আওয়ামী লীগের কারো নামে মিথ্যে মামলা হতে দেব না। অনিয়ম-দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সাম্যভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে হরিণ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
একইদিন তিনি রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে মাদারীপুর -রাজৈর উন্নয়নের স্বার্থে হরিণ প্রতীকে ভোট চান। 
এসময় তার সাথে তার শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

 

রিপোর্টার,মোঃ আলী শেখ

Комментариев нет


News Card Generator