রাজবাড়ীর কালুখালীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ৯ মাসের অন্তঃসত্ত্বা সন্দেহের তীর ফজলুর দিকে..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
****

(রাজবাড়ী প্রতিনিধি): রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২২ বছর বয়সী এক  যুবতী অন্তঃসত্ত্বা হয়েছে।  বাক প্রতিবন্ধী ওই যুবতী কালুখালীর চাঁদপুর এলাকার এক কবিরাজের কন্যা।

বাক প্রতিবন্ধী যুবতীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে এলাকাবাসী তাকে সন্দেহ করতে থাকে। বিষয়টি থানা পুলিশের কর্ণগোচর কালুখালী থানার অফিসার ইনচার্জ মো মোশাররফ হোসেন  কবিরাজের বাড়ী পরিদর্শন করে অন্তঃসত্ত্বা যুবতীকে  ডাক্তারী পরীক্ষা করতে পরামর্শ দেন। পরে  ১/৪/২০২৬ তারিখে  যুবতীর বাবা তাকে রাজবাড়ী আরোগ্য ক্লিনিকে নিয়ে নিশ্চিত হন সে ৯ মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনা জানাজানির আগে থেকেই কবিরাজের দালাল খ্যাত ফজলু এলাকা থেকে পালিয়ে যাওয়ায় এলাকাবাসী তাকে সন্দেহের চোখে দেখছে। এলাকাবাসী আখের আলী জানায়, ফজলু  সময়ে- অসময়ে কবিরাজের বাাড়ীতে অবস্থান করতো। আমরা প্রথম থেকেই তাকে সন্দেহ করছি।পালিয়ে যাবার পর সন্দেহ আরো দৃঢ় হয়েছে।

কালুখালীর রতনদিয়া এলাকায় ফজলুর বাসায় খোঁজ নিতে গেলে বাসাটি তালা লাগানো দেখা যায়।

স্থানীয় মিরা রানী জানায়, চাঁদপুর এলাকায় এক যুবতী অন্তঃসত্ত্বা ঘটননায় জড়িত থাকায় সে ৬ দিন আগে পালিয়ে ফরিদপুর চলে গেছে।

ফজলুর মোবাইল নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Keine Kommentare gefunden


News Card Generator