বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বাঘাইহাট বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় স্থানীয় জনগণকে নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় ভোটাররা জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



















