‎মোংলায় সব কেন্দ্রে পৌছানে হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

রবি ডাকুয়া avatar   
রবি ডাকুয়া
বিশেষ প্রতিনিধিঃ

‎মোংলা উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। আজ বুধবার দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির তত্ত্বাবধানে নির্বাচনি সরঞ্জাম প্রথম..

এরপর পাঠানো হচ্ছে কম ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিহীন কেন্দ্রগুলোতে। 
‎বাগেরহাট-৩ আসনের মোংলা ও রামপালে মোট ভোট কেন্দ্র ১০৬টি।

‎এরমধ্যে মোংলায় ভোট কেন্দ্র ৫২টি, আর রামপালে ৫৪টি। মোংলায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯টি আর রামপালে ১৭টি। এ আসনের একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গের ৪ জন।

‎উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, প্রথমে দূরবর্তী কেন্দ্রগুলোতে ব্যালটসহ অন্যান্য সকল সরঞ্জামাদী পাঠানো হচ্ছে। এগুলো স্কট করে নিয়ে যাচ্ছে নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন রয়েছে, মাঠে সার্বক্ষণিক থাকছে ৩ জন ম্যাজিস্ট্রেট।

Hiçbir yorum bulunamadı


News Card Generator