এরপর পাঠানো হচ্ছে কম ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিহীন কেন্দ্রগুলোতে।
বাগেরহাট-৩ আসনের মোংলা ও রামপালে মোট ভোট কেন্দ্র ১০৬টি।
এরমধ্যে মোংলায় ভোট কেন্দ্র ৫২টি, আর রামপালে ৫৪টি। মোংলায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯টি আর রামপালে ১৭টি। এ আসনের একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গের ৪ জন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, প্রথমে দূরবর্তী কেন্দ্রগুলোতে ব্যালটসহ অন্যান্য সকল সরঞ্জামাদী পাঠানো হচ্ছে। এগুলো স্কট করে নিয়ে যাচ্ছে নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন রয়েছে, মাঠে সার্বক্ষণিক থাকছে ৩ জন ম্যাজিস্ট্রেট।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
মোংলা উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। আজ বুধবার দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির তত্ত্বাবধানে নির্বাচনি সরঞ্জাম প্রথম..
No comments found



















