মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত..

Noor Islam avatar   
Noor Islam
আর্থিক অন্তর্ভুক্তি জোরদার ও জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকটির বার্ষিক এজেন্ট ব্যাংকিং ..

শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান। একই সঙ্গে তিনি সম্মেলনে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আহসান-উজ জামান বলেন, দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। এজেন্টদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ব্যাংকের এই কার্যক্রম দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টারের সম্মানিত এজেন্ট ও তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় কয়েকজন এজেন্ট তাঁদের বাস্তব অভিজ্ঞতা, সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মোঃ জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি অ্যান্ড সিটিও মোঃ নাজমুল হুদা সরকার। তাঁরা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তিগত অগ্রগতি ও সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং রোলআউট কমিটির সদস্য ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন খন্দকার তৌফিক হোসেন, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন মোঃ রাশেদ আকতার এবং হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মোঃ ফারুক-উর-রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসারবৃন্দ।

বর্তমানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. ৩০টি জেলার ৮১টি উপজেলায় অবস্থিত ১৪২টি এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে প্রচলিত ও ইসলামিক উভয় ধরনের ব্যাংকিং সেবা প্রদান করছে। এসব সেন্টারের মাধ্যমে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন, তহবিল স্থানান্তর, BEFTN ও RTGS-এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন, বিদেশি রেমিট্যান্স গ্রহণ, চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদনসহ আধুনিক ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। পাশাপাশি মাইক্রো, মিডিয়াম ও কৃষি ঋণ সুবিধাও প্রদান করা হচ্ছে।


দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। সম্মেলনের শেষপর্বে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য নির্বাচিত এজেন্টদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।

没有找到评论


News Card Generator