close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান: বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইমিগ্রেশন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট, কাজের পারমিট না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানের অভিযোগ রয়েছে।..

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের দুটি পৃথক সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ অন্তত ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে শহরের চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট, কাজের পারমিট না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানের অভিযোগ রয়েছে।

চৌকিট এলাকায় অভিযান ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের চৌকিট এলাকায় একটি পুরোনো অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। দীর্ঘদিনের নজরদারিতে থাকা এই ‘হটস্পট’ থেকে ৭৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়, যাদের মধ্যে ২৩ জন নারী। আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে।

এই অভিযানে আটককৃতদের মধ্যে ২৫ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশীয়, ১০ জন নেপালি, ২ জন ভারতীয়, ২ জন পাকিস্তানি এবং ১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। অভিযানের সময় অনেকে সিঙ্কের নিচে, পানির ট্যাংকের ফাঁকে এবং পুরোনো জিনিসপত্রের আড়ালে লুকিয়ে থাকার ব্যর্থ চেষ্টা করেন।

অবৈধ কলোনি থেকে আটক ৭১ একই দিন ভোরে জালান ক্লাং লামা এলাকায় নিউ পান্তাই এক্সপ্রেসওয়ে (এনপিই)-এর পাশে গড়ে ওঠা একটি অবৈধ বসতিতে অভিযান চালিয়ে আরও ৭১ জনকে আটক করে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

সেখানে গিয়ে দেখা যায়, শহরের মাঝখানে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বিদেশি নাগরিকরা বসবাস করছিলেন। সেখানে অবৈধভাবে নির্মিত কক্ষ, টয়লেট ও রান্নার জায়গা ছিল। অধিকাংশ আটক ব্যক্তি নির্মাণশ্রমিক ও নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।

কর্তৃপক্ষের হুঁশিয়ারি মালয়েশিয়া ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, ‘‘অবৈধ অভিবাসী ও তাদের আশ্রয়দাতা নিয়োগকর্তাদের বিরুদ্ধে ‘৩৬০ ডিগ্রি’ কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।’’

আটককৃত সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator