close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় ১১ দলীয় জোটের সমর্থনে দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড.এ এইচ এম হামিদুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

রবিবার (৮ফেব্রুয়ারী) বিকেলে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। তিনি বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং ভোট কারচুপি ও কেন্দ্র দখলের আশঙ্কার কথা উল্লেখ করেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখ্যপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান তাঁর বক্তব্যে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা করছে, তারা ক্ষমতায় গেলে দেশ লুটপাটের শিকার হবে। তিনি ১২ তারিখ ভোটের মাধ্যমে নতুন জালিম বিএনপিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট দাঈ ও ইসলামি আলোচক-লেখক-গবেষক মুফতি আলী হাসান ওসামা। তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, শিক্ষা ক্ষেত্রে মানসম্মত উন্নয়নসহ উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। তিনি বলেন, “লবণ আমদানি নয়, রপ্তানি করা হবে—ইনশাআল্লাহ।”

কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখে। তারা বলেন, ১১ দলীয় ঐক্যজোট জনগণের ভোটাধিকার ও একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আমিন ও জামায়াত নেতা তৌহিদুল ইসলাম।

لم يتم العثور على تعليقات


News Card Generator