কুমিল্লা সীমান্তে ১০ বিজিবি’র অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর মাঠ এলাকা থেকে এই বিশাল চালানটি উদ্ধার করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, ১০ বিজিবি’র আওতাধীন যশপুর বিওপি’র একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় টহল দলটি সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর মাঠ নামক স্থানে তল্লাশি চালায়। 
এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

১০ বিজিবি কর্তৃক জব্দকৃত এই মোবাইল ডিসপ্লেগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১,২৩,৭০,০০০ (এক কোটি তেইশ লক্ষ সত্তর হাজার) টাকা বলে জানানো হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং চোরাচালান রোধে বিজিবি’র এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

জব্দকৃত মালামালগুলো প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator