close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লায় ইনসাফ হাউজিং এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর ইনসাফ হাউজিং এ  গ্রাহকদের জন্য আরও উন্নত ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ) সকালে ইনসাফ হাউজিং অবস্থিত এজেন্ট আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটটির শুভ উদ্বোধন করেন ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার লিমিটেড এন্ড ইনসাফ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান এ কে এম এমদাদুল হক (মামুন)।

শাহ্জালাল ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার এসএভিপি এন্ড ম্যানেজার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং এন্ড ডেভেলপার এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আক্তার হোসেন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ মোঃ শফিউল আলম (রকিব)। 

এ সময় বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। নতুন এই আউটলেটের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, বিল পরিশোধসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকরা সহজেই গ্রহণ করতে পারবেন। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।

Ingen kommentarer fundet


News Card Generator