কুমিল্লায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে ১০ বিজিবি

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে ১০ বিজিবি
কুমিল্লায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে ১০ বিজিবি
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি বড় ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 
১৭ জুন  রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় বিজিবি’র একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্র জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপি’র (বর্ডার আউটপোস্ট) একটি টহলদল নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সীমান্তের প্রায় ০৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে 'নিমসার বাজার' নামক স্থানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

​পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এই শাড়ীগুলোর সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৬৮,০০,০০০/- (আটষট্টি লক্ষ) টাকা।

সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময়ই 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করে আসছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনকারী এই চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি’র এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​উল্লেখ্য, ১০ বিজিবি কর্তৃক জব্দকৃত এই বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Keine Kommentare gefunden


News Card Generator