জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা..

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা..
জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

জয়পুরহাটে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাঃ মরিয়ম বেগম জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে পারিবারিকভাবে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন শ্রীপুর বিনদানপুর গ্রামের বাসিন্দা মোছাঃ মার্জিয়া মেহেজাবিনের সঙ্গে জয়পুরহাট সদর উপজেলার গৌরীপাড়া গ্রামের মেহেদী হাসানের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা ও বিভিন্ন আসবাবপত্র উপহার দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অতিরিক্ত যৌতুক হিসেবে ২ লাখ টাকা দাবি করতে থাকেন। দাবি করা টাকা দিতে অপারগতার কথা জানালে মার্জিয়া মেহেজাবিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন সকালে স্বামীর বাড়িতে রান্নার কাজ করার সময় পুনরায় ২ লাখ টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে স্ত্রী মার্জিয়া মেহেজাবিনকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও নীলাফুলা দাগের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় মার্জিয়া মেহেজাবিনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসানের বক্তব্য পাওয়া যায়নি।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগীর মা মোছাঃ মরিয়ম বেগম বাদি হয়ে থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator