জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে দিনভর এ আয়োজন চলে। খামারি, কৃষক ও সাধারণ দর্শনার্থীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকাটি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুর রহমান । সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ চন্দ্র রায়।
প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস–মুরগি, দুগ্ধজাত পণ্য, খাদ্য ও ভ্যাকসিন প্রযুক্তিসহ মোট কয়েকটি স্টল অংশ নেয়। দর্শনার্থীরা বিভিন্ন স্টলে ঘুরে খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরির বিষয়ে তথ্য নেন।
প্রদর্শনী ঘুরে আসা এক দর্শক বলেন, “দেশি জাতের গরু আর পোলট্রি সেকশনটা বেশ ভালো লেগেছে।”
আরেক নারী দর্শক বলেন, “ছাগল পালন করি। এখানে এসে অনেক দরকারি তথ্য পেলাম।”
এক গরু খামারি বলেন, “এ ধরনের প্রদর্শনীতে আমরা উপকৃত হই। নতুন ক্রেতা পাওয়া যায়, পাশাপাশি প্রযুক্তিগত দিকও জানা যায়।”
দুগ্ধজাত পণ্যের উদ্যোক্তা বলেন, “দই, ঘি, মাখন—সব ধরনের পণ্যেরই ভালো সাড়া পেয়েছি।”
বক্তারা বলেন, খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা, দেশীয় জাতের উন্নয়ন এবং মাঠপর্যায়ে প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনটি করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ক্ষেতলাল। সহযোগিতা করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...