ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক কুমিল্লায় কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও হাঁস-মুরগির বাচ্চা বিতরণ..

Md Yousuf  avatar   
Md Yousuf
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক কুমিল্লায়  কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও হাঁস-মুরগির বাচ্চা বিতরণ..
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক কুমিল্লায়  কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও হাঁস-মুরগির বাচ্চা বিতরণ..
গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক কুমিল্লা-১ রিজিওনের নবাবপুর এরিয়ার গোল্লাই কমপ..

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

মঙ্গলবার (০৯ জুন ২০২৬) সকাল ১০:০০ টায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার উপকারভোগী সদস্যদের আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন, রোগব্যাধি প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান প্রস্তুতি এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কারিগরি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে ১০ জন উপকারভোগী সদস্যের মাঝে মোট ১৫০টি হাঁসের বাচ্চা এবং ১০ জন উপকারভোগী সদস্যের মাঝে মোট ১১০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এ সহায়তার মাধ্যমে সদস্যরা পারিবারিক আয় বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারভিত্তিক উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি+প্রগতি), শাখা ব্যবস্থাপক, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার, সম্প্রসারণ কর্মকর্তা এবং উপকারভোগী সদস্যবৃন্দ।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এ ধরনের উদ্যোগ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, টেকসই জীবিকা সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতেও কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স নিরলসভাবে কাজ করে যাবে।

No comments found


News Card Generator