কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের উছমানপুর এলাকায় স্থানীয় যুবসমাজের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
আটককৃত ব্যক্তির নাম মোঃ রাবদুল (২৪)। তিনি উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামের মোঃ সাদির মিয়ার ছেলে। আটকের পর স্থানীয় যুবসমাজ সাবেক যুবদল নেতা রুবেলের মাধ্যমে তাকে বাজিতপুর থানায় হস্তান্তর করে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, ২৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয় যুবসমাজ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর। মাদকমুক্ত বলিয়ারদী ইউনিয়ন গড়ে তুলতে ভবিষ্যতে সচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।