স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের খানসামার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের সেনপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিত সেন নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশী কাকার বাড়ীতে বৈদুৎতিক লাইনে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়েছে সে।
অনিত সেন (৩০) ওই গ্রামের সত্যেন সেনের ছেলে। সে সে দিনাজপুর সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স পাশ করেছে।
জানা গেছে, আজ সকালে প্রতিবেশী কাকার বাড়ীতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত তার শরিরে বিদ্যুৎস্পৃষ্ট ঘটে।
পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুব্রত হালদার জানান, স্বাস্হ্য কেন্দ্রে পৌছানোর আগেই মারা গেছে অমিত সেন।
###
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
খুলনার আসল চুই ঝাল
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...